
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল কয়েকগুণ বেশি আসায় ক্ষুব্ধ হয়ে এক মিটার রিডারকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন গ্রাহকেরা। পরে অতিরিক্ত বিল সংশোধন ও ত্রুটিপূর্ণ মিটার পরিবর্তনের আশ্বাসে তাকে মুক্ত করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দুই সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হয়েছে। নির্ধারিত সময়ে অফিসে হাজির না হওয়া এবং আগাম হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বরগুনার তালতলীর ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় থেকে তাদের আটক করা হয়।

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে।

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে বাংলাদেশি শ্রমিকদের তাড়িয়ে দেওয়ার পর তাদের চারটি নৌকা ও পাথর উত্তোলনের সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীসহ ওই এএসআইকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আকবরশাহ থানা পুলিশ।

পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরে ১০০টি পানির এটিএম বুথ স্থাপন করবে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা ও ওয়াটারএইড বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস।

বগুড়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে খাঁচাবন্দি ১০৩টি বুনো টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আধারে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফুটবল কেনার টাকা জোগাড় করতে প্রতিবেশীর হাঁস চুরি করতে গিয়ে ধরা পড়েছিল তিন শিশু। তবে ঘটনাটিকে অপরাধ হিসেবে না দেখে মানবিক দৃষ্টিতে দেখেছেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পাইওনিয়ার বেইজে অস্থায়ী একটি ভবনে গত ৭ সেপ্টেম্বর ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে স্বামী-স্ত্রীর। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পাবনার ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নদীতে মাছ শিকার করে ট্রলার নিয়ে তারা তীরে ফিরছিলেন। এসময় হঠাৎ কারো গোঙানির শব্দ শুনতে পান।

নারায়ণগঞ্জ সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’। প্রতিষ্ঠানটি কমনওয়েলথ এসোসিয়েশন অব আর্কিটেকচারস (সিএএ) স্যোশাল ইম্প্যাক্ট এওয়ার্ড ২০২৬-এর আঞ্চলিক বিজয়ী হয়েছে।

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কক্সবাজারের রামুতে মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারের (২৩) বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের বলাইনগুয়া মীরবাড়ি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।