


স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ কর্তপক্ষ। পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে চলা বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হতে যাচ্ছে।

ব্যবহারকারীদের স্মার্টফোনের বিশাল ছবির ভাণ্ডার সামলাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষেবা আরও এক ধাপ এগিয়ে নিল গুগল। তাদের ব্যক্তিগত এআই এজেন্ট ‘জেমিনি স্পার্ক’ এখন থেকে গুগল ফটোজের লাইব্রেরি পরিচালনা করতে সক্ষম হবে।

স্মার্ট আইডি কার্ডে নাম, জন্মতারিখ বা ঠিকানা ভুল এসেছে? জেনে নিন খুব সহজেই ঘরে বসে এনআইডি সংশোধনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং ধাপে ধাপে আবেদন করার বিস্তারিত প্রক্রিয়া।

এতদিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সঙ্গে মানুষের যোগাযোগ মূলত প্রশ্ন ও উত্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ব্যবহারকারী কোনো প্রশ্ন করলে, এআই তার উত্তর দিত, আর কথোপকথন শেষ হলে সেশনের কার্যক্রমও সেখানেই থেমে যেত।

বিশেষজ্ঞ ও প্রযুক্তি সাংবাদিকদের বিশ্লেষণে ফোন চার্জ দেওয়ার সময় বহুল প্রচলিত কিছু ভুল এবং সঠিক নিয়ম নিচে তুলে ধরা হলো:

টিকটকের কমেন্ট বক্সে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন সুবিধা। এখন থেকে শুধু লিখিত মন্তব্য বা একটি ছবি পোস্ট করার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে না ব্যবহারকারীদের। কমেন্টে সর্বোচ্চ এক মিনিটের ভয়েস বার্তা পাঠানো, ভোট বা পোল তৈরি এবং একসঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মটি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু প্রকাশের আগে সহজ একটি অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন—‘পোস্ট করার আগে ভাবুন।’

এবার ফোল্ডিং স্মার্টফোনের বাজারে পা রাখতে যাচ্ছে অ্যাপল। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি চলতি বছরেই বাজারে আনতে পারে তাদের প্রথম ফোল্ডেবল আইফোন। গুঞ্জন রয়েছে, ফোনটির নাম হতে পারে ‘আইফোন আল্ট্রা’।

কিশোর-কিশোরীদের যাতায়াত নিরাপদ করতে নতুন ফিচার চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ‘লাইভ ভিডিও স্ট্রিমিং’ নামের এই ফিচারের মাধ্যমে টিনএজার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অভিভাবকেরা দূরে বসেই উবার গাড়ির ভেতরের দৃশ্য সরাসরি দেখতে পারবেন।

ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ের তুলনায় ব্যবহারকারীদের ত্রুটির প্রতিবেদন ব্যাপকভাবে বেড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে ওপেনএআই-এর চ্যাটজিপিটি।

কম্পিউটারের প্রচলিত সিলিকন চিপের পাশাপাশি এবার জীবন্ত মানব নিউরন ব্যবহার করে ডেটা প্রক্রিয়াকরণের নতুন প্রযুক্তি তৈরি করেছেন সিঙ্গাপুরের একদল গবেষক। পরীক্ষাগারে তৈরি কৃত্রিম মানব নিউরন ও কম্পিউটার প্রসেসরের সমন্বয়ে তৈরি এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘বায়োলজিক্যাল ডেটা সেন্টার’।

ওয়াই-ফাইয়ের গতি কমে গেলে অনেকেই নতুন সংযোগ নেওয়া বা সেবাদাতাকে দোষ দিতে শুরু করেন। কিন্তু অনেক সময় রাউটার কোথায় রাখা হয়েছে বা কতদিন ধরে রিবুট করা হয়নি– এমন ছোটখাটো বিষয়েও ইন্টারনেটের গতি কমে যেতে পারে।

স্মার্টফোন ফোন ও উইন্ডোজ পিসির মধ্যে সংযোগ আরও শক্তিশালী করতে নতুন সুবিধা আনছে মাইক্রোসফট। নতুন ফিচার চালু হলে কম্পিউটারের সামনে না বসেই স্মার্টফোন থেকে পিসি বন্ধ করা, স্লিপ মোডে নেওয়া এবং সফটওয়্যার আপডেট দেওয়ার মতো কাজ করা যাবে।

যোগ্য ও দক্ষ কর্মী খুঁজে নিতে প্রতিষ্ঠানগুলোর নির্ভরতা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর। সনাতনী পদ্ধতির সীমানা পেরিয়ে প্রার্থীর মেধা ও বাস্তব দক্ষতার সঠিক মূল্যায়নে নিয়োগ প্রক্রিয়ায় জোরকদমে জায়গা করে নিচ্ছে প্রযুক্তি।

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা মামলার নিষ্পত্তিতে সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে মেটা। তবে শুধু আর্থিক ক্ষতিপূরণেই শেষ হচ্ছে না বিষয়টি।

কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন একটি সুযোগ চালু করেছে ইউটিউব। অ্যামাজনের সঙ্গে নতুন ইন্টিগ্রেশনের মাধ্যমে এখন যুক্তরাষ্ট্রের যোগ্য ইউটিউব ক্রিয়েটররা ভিডিও, শর্টস ও লাইভ স্ট্রিমে সরাসরি অ্যামাজনের পণ্য ট্যাগ করতে পারবেন।

ডিজিটাল যুগে ব্যক্তিগত জীবনের বড় একটি অংশই ইন্টারনেটনির্ভর। সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবায় বছরের পর বছর তথ্য জমতে থাকে। তাই চাইলেই ইন্টারনেট থেকে নিজের সব তথ্য একেবারে মুছে ফেলা সহজ নয়।

স্মার্টফোন ও অন্যান্য প্রযুক্তিপণ্যের স্থায়িত্ব যাচাইয়ে ড্রপ টেস্ট বেশ পরিচিত একটি পদ্ধতি। সাধারণত নির্দিষ্ট উচ্চতা থেকে পণ্য ফেলে এর সহনশীলতা পরীক্ষা করা হয়। তবে এই প্রচলিত পরীক্ষায় নতুন মাত্রায় নিয়ে গেছে স্মার্টফোন কেস নির্মাতা রাইনোশিল্ড।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ এবং এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মাঝেই ২০২৬ সালের প্রভাবশালী ১০০ জনের ‘টাইম ১০০ এআই’ তালিকা প্রকাশ করেছে সাময়িকী টাইম।

আকাশপ্রেমীদের জন্য আজের রাত হতে যাচ্ছে অন্যদিনের থেকে সম্পূর্ণ আলাদা। পৃথিবীর ছায়ায় ঢেকে যেতে চলেছে চাঁদের সিংহভাগ। আর সেই সঙ্গে রূপালি চাঁদ ধারণ করতে যাচ্ছে এক মায়াবী তামাটে লাল রং। এটি ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

আরেকটি অভিযোগ এসেছে রাজধানীর মিরপুর থেকে। সেখানে ৬০ ফুট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজের