
জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে পিকআপ ভর্তি ঘোড়ার মাংস জব্দ করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় পিকআপচালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জে চাচা-ভাতিজাকে হত্যার অভিযোগে দায়ের করা ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং অন্য সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার করে ও যাবজ্জীবন প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

জামালপুর সদর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গত এক সপ্তাহ ধরে তারা ওই বাড়িতে অনশন করছেন। অভিযুক্তের নাম নাজমুল ইসলাম। ৩০ বছর বয়সী এই প্রবাসী ওই এলাকার আমবাজ আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

জামালপুরে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে শতাধিক নিয়মিত শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জে আইন অমান্য করে স্কুলের পাশে বসানো স-মিলটি অপসারণের নির্দেশ দিয়েছে বন বিভাগ। ডুমুরতলা বিটের ফরেস্টার রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুর শহরে বিচারকের বাসা থেকে স্বর্ণালংকার, হীরার আংটি ও নগদ টাকা চুরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মামলার কারণে দীর্ঘ ১২ বছর ধরে আটকে আছে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ।

জামালপুরের বকশীগঞ্জে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পাশের জমিতে বসানো হচ্ছে স-মিল। স্কুল কর্তৃপক্ষ ও সাধারণ জনগণের বাধা উপেক্ষা করে মিল মালিক এই স-মিল স্থাপন করছেন।

জামালপুরে মাত্র ১০ হাজার টাকার প্রয়োজন মেটাতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে এক চালককে হত্যা করা হয়েছে। পরে মরদেহ লাগেজে ভরে ইসলামপুর উপজেলার বেনুয়ারচর এলাকার একটি পুকুরে পাড়ে ফেলে দেওয়া হয়।

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। বুধবার সকালে (২৪ জুন) মনিরুজ্জামানের চরক জালে মাছটি ধরা পড়ে।

জামালপুরের বকশীগঞ্জে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করেছেন ফয়সাল আহমেদ জুম্মান নামে আর্জেন্টিনার এক সমর্থক। শনিবার (২০ জুন) দুপুরে তিনি মাথা ন্যাড়া করেন।

জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি পতাকা চুরির ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সমর্থক। এছাড়া পতাকাটির সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

যমুনা নদীতে গোসল করতে গিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্টে তারা নিখোঁজ হয়।

যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।