বিয়ের ৩১ বছর পর ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর

নিজস্ব প্রতিবেদক

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। পর্দায় জুটি বেঁধে দর্শকের ভালোবাসা পাওয়া এই দুই তারকা বাস্তব জীবনেও দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গী। নানা চড়াই-উতরাই পেরিয়ে তাদের দাম্পত্য জীবন পেরিয়েছে ৩১ বছর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আবেগঘন বার্তা দিয়েছেন ওমর সানী।
পোস্টে তিনি লেখেন, ‘আমার বিয়ের অনুষ্ঠান তখনকার শেরাটন শাহবাগ। আমাকে আংটি পরিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা পাশে আমার শ্বশুর সাহেব, একটা মধুর অনুভূতি জীবনের।
‘কিন্তু এই ছবির আমার শ্বশুর সাহেব আজকে দুনিয়াতে নেই, বাবা আমি মিস করছি আপনাকে অনেক ভালোবাসি। আর আম্মা শুধু দেখা করার অপেক্ষায়, ঠিক না মৌসুমী।’
১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন ওমর সানী ও মৌসুমী। তাদের দুইটি সন্তান– ফারদিন ও ফাইজা।
১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। এরপর আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জাসহ আরও অনেক সিনেমায় তারা অভিনয় করেছেন।
এদিকে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জানা গেছে, মা অসুস্থ থাকায় সেখানে তাকে ও পরিবারের অন্য সদস্যদের সময় দিচ্ছেন তিনি।

হলে আসছে মৌসুমী-ওমর সানি-জায়েদের ‘সোনার চর’