শিরোনাম

মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর প্রাণহানি

পাবনা সংবাদদাতা
পাবনা সংবাদদাতা
মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর প্রাণহানি
ঘটনাস্থলে শিশুদের স্বজনদের আহাজারি

পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো– দাশপাড়া গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন, (৬) এবং একই গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নামে শিশুরা। হঠাৎ এক শিশু পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুই শিশু পানিতে ডুবে যায়। পরে খোঁজ পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করে। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এফআর/