
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বরগুনার পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় অতিরিক্ত পানির স্রোতে তিনি নিখোঁজ হন। তালতলী থানা পুলিশের ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি মাসে বরগুনার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ মোট ২১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।

বরগুনায় অভিযান চালিয়ে কোটি টাকার অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করেছে মৎস বিভাগ। শুক্রবার (২২ মে) রাত আড়াইটার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় একজনকে আটক করা হয়।

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে একটি বড় আকৃতির ধূসর বর্ণের ডলফিন বরশিতে ধরা পড়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যার পর বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে এক জেলের বরশিতে প্রায় ১৫ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।

বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মজুতকৃত প্রায় ১ হাজার ২৬০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় মো. শামীম আহসানকে জামায়াত ইসলামীর সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।