
নেত্রকোনায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে আটক করেছে র্যাব-১৪।

নেত্রকোনা সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনা বিএনপির স্থানীয় কার্যালয়ে সালিসের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলাম মারা গেছেন।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক যুবককে গাছে বেঁধে মারধরের পর তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের আনন্দ উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরও গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) ভুক্তভোগী এক কিশোরের মা বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।

শেরপুরের গারো পাহাড়ে লোকালয়ে বন্যহাতির প্রবেশ ঠেকাতে এবং মানুষের জানমাল রক্ষায় বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর আগাম সতর্কীকরণ ডিভাইস। প্রথম ধাপে হাতি উপদ্রুত এলাকায় ১৫টি ডিভাইস বসানো হবে।

মধ্যবিত্ত পরিবারের সন্তান তানভীর রহমান। ছোটবেলায় প্রতিদিন প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন। এলাকায় তখন বিদ্যুৎ ছিল না। হারিকেন-মোমবাতির আলোয় রাতে পড়াশোনা করেছেন।

নেত্রকোনার দুর্গাপুরে ফুটবলপ্রেমীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল দেখা গেছে। নেত্রকোনার পূর্বধলা উপজেলায়ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে।

নেত্রকোনার আটপাড়ায় একটি গাছের গর্ত থেকে পাখির বাচ্চা আনতে গিয়ে এক কিশোরের হাত আটকে যায়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

নেত্রকোনা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোনা শহর থেকে মিয়ানমারের রোহিঙ্গা প্রদেশের এক নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত পৌনে ৯টার দিকে শহরের ছোটবাজার এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেমের এমন একটি বক্তব্যের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে।

এবার বৈশাখের শুরুতেই নেত্রকোনা জেলার হাওরাঞ্চলের বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তার প্রভাব পড়েছে কোরবানির পশুর হাটে। বাজারে কোরবানির পশুর আশানুরূপ মূল্য না থাকায় হতাশ খামারিরা।

নেত্রকোনায় কোরবানির পশুরহাট ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) দুপুরে জেলার পূর্বধলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই পশুরহাট ইজারা কার্যক্রম স্থগিত করে দেয় প্রশাসন।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরে বাবুল মিয়া নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি বার বার যে কথাটা বলি, নিজে দুর্নীতি করব না। দুর্নীতিকে প্রশ্রয় দেব না। দুর্নীতি শুধু অর্থনৈতিক দুর্নীতি না। কাজের গাফিলতি করাও কিন্তু দুর্নীতির একটা অংশ।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।