
গোপালগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ইসমাইল ইলাহী, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সংসদে কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় অন্য পক্ষ বা প্রতিপক্ষের কাছ থেকে বাধা আসা উচিত নয়। সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের নিজ নিজ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সবাই র্যাবের বিলুপ্ত চাই। আমরা এখন দেখতে পাচ্ছি যে সরকারি তরফ থেকে ঠিক একই ধরনের আরেকটা বাহিনী বিল্ডআপ করার দাবি করা হচ্ছে। এটা আমরা চাই নি।

অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

জাতীয় সংসদে যেকোনো সংসদ সদস্যের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড শুরু হয়েছে, সবাই যেন আশির দশকে ফিরে যেতে চাচ্ছে। এই সরকারকে দেখেও মনে হচ্ছে- তারাও যেন আশির দশকে ফিরে যেতে চাইছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না এটা হতে পারে না। আবার বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, গরীব কৃষকরা সার লুট করবে না এটাও হতে পারে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন-এর ওপর হামলার ঘটনা একটি ‘ঘৃণ্য অপরাধ’।যারা নারীদের ওপর আক্রমণ করে, তারা কাপুরুষ। এই ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাজনৈতিক কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হয়রানি করার লক্ষ্যেই দুর্নীতি দমন কমিশন (দুদক) আমার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। আমি মনে করছি এটা শুধুমাত্র মিডিয়া ট্রায়াল করার লক্ষ্যে করা হয়েছে।

এ সরকারকে মনে করিয়ে দিতে চাই, জুলাই অভ্যুত্থানের শুরুটা হয়েছিল চাকরিতে বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধেই। তাই আহ্বান করব, নতুন করে বৈষম্যের জন্ম দিতে পারে এমন কোনো ব্যবস্থা চালুর সিদ্ধান্ত যেনো সরকার না নেয়।”

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। প্রতারণার মামলায় তিনি কারাবন্দি ছিলেন।

মেঘমল্লার বসুকে বাসায় পাওয়া যাচ্ছিলো না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবু আমরা মেনে নিয়েছি। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ধ্বংস করার জন্য নানা ধরনের শক্তি ও চক্রান্তকারীরা চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তারা বলেছে যে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই জুলাইতে আন্দোলনে অংশগ্রহণ করেছি। তারা বলেছে যে তারা বঙ্গবন্ধুর সৈনিক। আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে এবং সেগুলো ভিডিও করেছে। তারা লাইভ করছিল।

দেশের চলমান জ্বালানি সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে সরকার সংকট নিরসনে চেষ্টা করলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমছে না; বরং পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ রেহানা আসছেন না। বরং দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতির দায়িত্ব পালন করবেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন শেখ হাসিনা।

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে আরেকটি লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিটি সফল করতে দেশবাসী, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।