
ফুটবল খেলায় অতিথি না করায় নাটোরের লালপুরে মাইকিং করে ১৪৪ ধারা জারি করা সেই ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে।

নাটোরের লালপুর উপজেলায় ভ্যাপসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ। এতে অতিষ্ঠ জনজীবন।

কথায় আছে,ইচ্ছে থাকলে উপায় হয়। বয়স কখনো স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। এবার তাই প্রমাণ করলেন নাটোরের বাগাতিপাড়ার ৫৪ বছর বয়সী আলী আকবর। জীবনের ব্যস্ততা ও পারিবারিক দায়িত্ব সামলে শেষ বয়সে এসে পড়াশোনা শুরু করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৩৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি।

নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

মোবাইল অ্যাপসের মাধ্যমে নাটোর বড়াইগ্রাম উপজেলার স্কুল শিক্ষার্থী সাদিয়া খাতুনের সঙ্গে পরিচয় হয় এক চীনা যুবকের। এরপর শুরু হয় বন্ধুত্ব।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৩ জনই সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

আগামী দিনের লড়াই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং হবে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মেয়ের চিকিৎসা করাতে এসে নাটোর সদর হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছেন এক মা। মঙ্গলবার (৯ জুন) এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারীর বাবা।

একটি বানরের আক্রমণ থেকে রেহাই পেতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে আকুতি জানিয়েছেন নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সম্প্রতি গণস্বাক্ষর সংবলিত একটি দরখাস্তের মাধ্যমে তারা এ আবেদন জানান।

নাটোরের সিংড়া উপজেলার বন্দর আমতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় অটোভ্যান আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৭ মে) সকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোরের লালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়ক অবরোধ করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, ‘বিষয়টি সমাধানে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

রবিবার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকারের এক বিশাল বহর বের হয়। বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জ্বালানি তেল না পেয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা।

নাটোর সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে।

নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে তেল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।