


যশোরের শার্শা উপজেলায় দুই সন্তানকে হত্যার পর বাবা কামাল হোসেন (৪৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

যশোর শহরের পুরাতন কসবা এলাকার ঢাকা রোডে নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনারি ইউনিট উদ্বোধনের পর শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হবে।

যশোরের অভয়নগর উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারের ৪০০শ মুরগি মারা গেছে।

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার প্রথম চালানে একটি ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচ দেশে প্রবেশ করে।

সরকার দল মতের ঊর্ধ্বে উঠে জনগণের মৌলিক অধিকার ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় শত শত মানুষ।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে।

যশোরের বেনাপোল ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে যাওয়ার সময় পুলিশের কালো তালিকায় থাকা ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোরে এক যুবকের প্যান্টের পকেট থেকে এক কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সরকার শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের উপহাইকমিশনের মাধ্যমে ৫০০ কেজি আম পাঠিয়েছে।

যশেোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৭ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনও পাচারকারী আটক করা সম্ভব হয়নি।

যশোরে ২ কোটি ২৩ লাখ টাকার স্বর্ণসহ শাহাব উদ্দিন সরদার নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গদখালি বাজার থেকে তাকে আটক করে।

ভারতে পাচারের সময় যশোরে ৭ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার এবং একটি প্রাইভেটকারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (২০ জুন) দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বকাপ এলেই এই দেশের খেলাপ্রেমী মানুষরা যেনো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের সমর্থকদের মধ্যে নানা ঘটনা সংবাদের শিরোনাম হয়।

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে অচিরেই পর্যটক (টুরিস্ট) ভিসা কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।

যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল আহমেদ রানা নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ ঘটনা ঘটে।

যশোরের ঝিকরগাছা উপজেলায় নাভারণ ইউনিয়নের শরিফপুর গ্রামে মা ও তার শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে গৃহবধূ রেবেকা খাতুন ও তার ছেলে সোহরাব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

যশোরের বেনাপোলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকাল ৫টার দিকে বেনাপোল পৌর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রচণ্ড গরমে চাহিদা বাড়ছে তালশাঁসের। মূলত তৃষ্ণা মেটাতেই এই ফলটি খেয়ে থাকেন সাধারণ মানুষ। ক্রেতা অহিদুল ইসলাম বলেন, তালশ্বাস গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল। এর শাঁস ও রস খুবই সুস্বাদু। তাই পরিবারের জন্য নিয়মিত কিনি।

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।