
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন বলে উভয় পক্ষ দাবি করেছে।

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সময়ে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য উচ্চমূল্যে বিদ্যুৎ কেনা হয়েছিল। তবে এর মূল্য পরিশোধ করা হয়নি।

বগুড়ার নন্দীগ্রামে এক হাজার ২০০টি ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির তিন হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি আকতার নূপুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে ব্যাংকারকে অপহরণ করে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন

বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় ছাত্রদলের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল থাকা বগুড়ার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় অনুমোদনের পর বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন নামগুলো ঘোষণা করেন।

বগুড়ায় হত্যা মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় ডিবি হেফাজতে আসাদুজ্জামান আসাদ (৩০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে স্বপন আহম্মেদ নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে পৃথক তিন স্থানে গণশুনানি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম জামিন পেয়েছেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘দুই ছেলে ও পৈতৃক বাড়ির’ নামের সঙ্গে মিল থাকায় বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন।

ভাষা সৈনিক ও বগুড়া জেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ডা. মকবুল হোসেন মারা গেছেন। বুধবার (১০ জুন) দুপুরে শহরের নারুলী মধ্যপাড়ার বাসভবনে এই প্রবীণ রাজনৈতিক নেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন।