শিরোনাম

রাজধানীতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করেছে। এসময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে মিছিলটি শুরু হয়। এসময় দুইজনকে আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়ছে পুলিশ।

মিছিলের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা হয়। তখন পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পুলিশ।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পাঁচটি ককটেল।

/এসবি/