


কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করেছেন কৃষকেরা।

‘ভিশন এন্টারপ্রাইজ’ ব্যবসার নামে কুড়িগ্রামে বিনিয়োগ করা ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতে ইসলামীর চার নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন দলটির তৃণমূল নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার। আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।

কুড়িগ্রামে বারবার ঘুরেও সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যান কৃষকেরা। গত রবিবার বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে

‘বৃক্ষ বাঁচাই, কুড়িগ্রাম সাজাই’ এই স্লোগানকে সামনে রেখে গাছের বুকে পেরেক ঠুকে লাগানো বিলবোর্ড, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ বীক্ষণ’।

ঝুঁকিপূর্ণ ভবনে চলছিলো পাঠদান। দুর্ঘটনা এড়াতে প্রায় ১০ মাস আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হয়। নতুন ভবনের জন্য প্রস্তাবনা পাঠানো হলেও বরাদ্দ মেলেনি।

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে ‘অবহেলা ও গাফিলতি’ দেখিয়ে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসিকে তলব করা হয়েছে।

ছয় গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজলভ্য করতে সরকার নিয়েছিলো একটি প্রকল্প। সেই প্রকল্পের ৮টি কালভার্টের কাজ শেষ হলেও এখনো ভিত্তিপ্রস্তর স্থাপন হয়নি একটি কালভার্টের। এদিকে পার হয়ে গেছে তিনটি অর্থবছর। স্থানীয়রা জানিয়েছেন, ঠিকাদারের গাফিলতিতেই হচ্ছে না কালভার্টটি।

তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন কাজ অতিদ্রুত পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হবে বলে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘তিস্তা নিয়ে আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করেছে। আমরা বিভিন্ন দেশের কাছ থেকে পরামর্শ নিচ্ছি।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মোহাম্মদ জুবাইর নামে এক সাংবাদিকের ওপর হামলা করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের দীর্ঘ ১২ বছর পূর্ণ হয়েছে। তবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার বাসিন্দারা এখনও রয়েছেন নানামুখী সমস্যায়। তাদের দাবি, নাগরিক পরিচয় মিললেও জীবিকার নিশ্চয়তা, শিল্পায়ন ও মানসম্মত শিক্ষা-প্রশিক্ষণের অভাবে এখনো বৈষম্যের শিকার হচ্ছেন তারা।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মর্জিনা আক্তার ওরফে গেন্দী (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পরকীয়া প্রেমে বাধা হয়ে দাঁড়ানো স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী ও তার প্রেমিকসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির প্রভাবে কুড়িগ্রামের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

‘হামার বাড়ি ৭ বার ভাংছি, যে একনা জমি ছিলো তাও এলা নদীর পেটত। ধার-দেনা করি মাইনষের জাগাত বাড়ি করছি। এলাতাও যদি নদী নিয়া যায় হামরা কোনটে যামো। হামরা চাই এটে সরকার বাঁধ বান্ধি দেউক।’

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।