
খুলনার লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় মঞ্জুরুল ইসলাম (২১) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা নগরীর রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার রূপসা ব্রিকস নামের একটি ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে।

খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক কর্মীকে গুলি করে আহত করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংসের রং বদলে সবুজ হওয়ার ঘটনায় কারণ খুঁজে বের করার চেষ্টা করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংসের রং অস্বাভাবিকভাবে লাল থেকে নীলচে-সবুজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে দস্যুদের হাতে অপহৃত হয় মেহেদি নামের এক কিশোর। মুক্তিপণের টাকা পাঠানোর আগেই দস্যুদের নৌকা থেকে পালিয়ে যায় সে। এরপর ৩ দিন ৩ রাত একা সুন্দরবনের নদী-খাল ও জঙ্গলে ঘুরে অবশেষে বাড়ি ফিরেছে।

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত বাঘিনী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। এটিকে আবার বনে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বন বিভাগ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে রবিবার (১১ জুলাই) তাকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

খুলনার পুরোনো জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে ইমন মাঝি নামের এক হাজতি। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর কয়রা গ্রামের নদী রক্ষা বেড়িবাঁধ (পানি উন্নয়ন বোর্ডের সড়ক) এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সিসি ব্লকের টেম্পারিং নষ্ট হয়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে।

খুলনায় মো. রাতুল শেখ নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জুলাই) নগরীর লবণচরা থানার আশি বিঘা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনার ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর পাশে ফেলে রাখা নদী খননের মাটি সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামতের কাজও শুরু হয়েছে।

‘তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পেটাবো’– মতবিনিময় সভায় এমন মন্তব্য করায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের কেউ যদি গোপন তথ্য ফাঁস করেন তাহলে তাকেও শাস্তির আওতায় আনার কথা বলেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। তার এই বক্তব্যের ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মাথার ওপর পাহাড়সম মাটির স্তূপ। সেই মাটির নিচেই চাপা পড়েছে পারুল বেগমের আশ্রয়ণ প্রকল্পের ঘর। পুনর্বাসন না করেই নদী খননের মাটি ঘরের ওপর ফেলায় পারুলসহ দেড় শতাধিক মানুষ বিপদে পড়েছেন। আশ্রয়ণের শেষ সম্বল হারিয়ে দিশাহারা অবস্থায় দিন পার করছেন তারা।

খুলনায় রফিকুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।