
গত ১৫ আগস্ট খিচুড়ি বিতরণের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলায় কামাল হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে যাওয়ার অনুমতি মিলছে জেলে-বাওয়ালিদের। এ উপলক্ষে সাতক্ষীরা উপকূলের বনজীবী, জেলে-বাওয়ালি ও পর্যটন ব্যবসায়ীরা বনে যেতে আগাম প্রস্তুতি নিচ্ছেন। তবে সবার মধ্যেই বিরাজ করছে বনদস্যু বাহিনীর আতঙ্ক।

সাতক্ষীরা শহরে রাজনৈতিক নেতার পোস্টার, হাসপাতাল ক্লিনিকের বিজ্ঞাপন, বিভিন্ন কোচিং সেন্টার ও বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যের ব্যানার ও সাইনবোর্ডে ছেয়ে গেছে গাছগাছালি।

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত এই তিন মাসে সাতক্ষীরা জেলায় ১৩৬ জনের অপমৃত্যু হয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় শনিবার (২৩ আগস্ট) বিকালে ত্রৈমাসিক সভায় এই তথ্য উপস্থাপন করা হয়।

ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে ফিরেছে। এদিকে গত শুক্রবার রেবতীর শেষকৃত্য করা হয়েছে কলকাতায়।

সাতক্ষীরা সদর থানার হাজতে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওসি মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বোমা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেনসহ অঙ্গ সংগঠনের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে দুই দেশের ব্যবসায়ী ও সীমান্তরক্ষীদের এক মিলনমেলা।

সাতক্ষীরায় ১৫ আগস্টকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধূমঘাট শিলতলা বিল, মটারচক বিল ও আশপাশের খাল থেকে অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে শ্যামনগর উপজেলা মৎস্য অফিস।

সাতক্ষীরার দেবহাটায় এক গৃহবধূর ঘর থেকে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতা শরিফুল ইসলাম মোড়লকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।

সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বনবিভাগের স্টেশনের সামনেই অবৈধ এ শিকার কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

বনের মাঝ বরাবর পিচের রাস্তা। চলছে গাড়ি। রাস্তার দুই পাশে গাছের সারি। সড়কের এক পাশ দিয়ে বয়ে গেছে কপোতক্ষ নদ। সেখানে তৈরি করা হয়েছে ম্যানগ্রোভ চর বনায়ন। করা হয়েছে রাস্তার পাশ দিয়ে বাঁধ বনায়নও।

জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরার বিভিন্ন পেট্রোল পাম্পে দিনভর মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

সাতক্ষীরায় টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সরকারি অফিস, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে।