


খ্যাতিমান শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম মারা গেছেন।

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির (মিশু)।

দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তার পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। অনলাইনে প্রতারণার কাজে রাজি না হওয়ায় তাকে আটকে রেখে নির্যাতন করা হয়।

ছোটবেলায় পোলিওতে ডান পা অচল হয়ে যায়। ওই সময় অর্থের অভাবে চিকিৎসা করতে পারেননি। এরপর ক্র্যাচ, লাঠিই চলাচলের একমাত্র ভরসা তার।

বিএনপির সাবেক মহাসচিব ও জাতীয় নেতা ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জামালপুর সমিতি, ঢাকা এ সভার আয়োজন করে।

গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জ করতে গিয়ে অতিরিক্ত টাকা কেটে নেওয়া, অস্বাভাবিক বিল, ছুটির দিন বা মধ্যরাতে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং ট্যারিফ পরিবর্তনের পর প্রথম রিচার্জে দীর্ঘ টোকেন পাওয়াসহ নানা বিষয়ে অভিযোগ করে আসছেন গ্রাহকরা।

প্রায় ১৩ বছর প্রবাস জীবন কাটিয়েছেন জমির উদ্দিন। এর মধ্যে সৌদি আরব থেকে একবার দেশে এসে প্রসাধনীর ব্যবসায় যুক্ত হয়েছেন। এই ব্যবসায় লাভবান না হওয়ায় পারি জমান কাতারে। সেখানে কয়েক বছর থাকার পর দেশে ফিরে এসে সিএনজিচালিত অটোরিকশা কিনে ভাড়া দেন।

আকাশে পূর্ণিমার চাঁদ। গ্রামের উঠানে হারিকেন আর কুপি বাতির আলোয় এক মায়াময় পরিবেশ। চারপাশে সুনসান নিরবতা। আলো-আঁধারীর মাঝে ভেসে আসে পুঁথি পাঠের সুর। মাদুরে মন্ত্রমুগ্ধের মতো বসে আছেন দর্শক।

বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায় মন্তব্য করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমাদের অবশ্যই কিছু দুর্বলতা রয়েছে। তবে আমাদের চিন্তা স্বচ্ছ। বাস্তবতা বিবেচনায় নিয়েই এগিয়ে যেতে হবে।

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকা থেকে মিরাজ শেখ নামে এক জেলে নিখোঁজ হয়েছে। পরিবারের দাবি, প্রায় চার মাস আগে মিরাজকে তুলে নিয়ে যায় কোস্ট গার্ড। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারিজুর রহমানের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ ও সাত মসজিদ রোডের ডি-টাইপ কলোনির বাসিন্দাদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মুম্বাইয়ের ব্যস্ত গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। সেই চেনা ভিড়ের মাঝেই দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল এক বিড়াল। নিয়মিত যাতায়াত করা যাত্রীদের কাছে বিড়ালটি আগেই চেনা হয়ে উঠেছিল।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রাসেল নামে আরেক বাংলাদেশি।

আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। ফলে আবারো আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে অনলাইন নিউজ পোর্টালটি।

দেখেছেন দুটি বিশ্বযুদ্ধ, এমনকি জীবনের শতক পার করার পর ১১০ বছর বয়সে জয় করেছেন প্রাণঘাতী কোভিড-১৯। জীবনের নানা চড়াই-উতরাই ও ইতিহাসের অসংখ্য বাঁক পেরিয়ে অবশেষে নিজের ১১৭তম জন্মদিন উদযাপন করেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি যুক্তরাজ্য়ের এথেল ক্যাটারহ্যাম

বিজ্ঞপ্তি প্রকাশের দুই দিনের মাথায় স্থগিত হলো নারায়ণগঞ্জের ফতুল্লা বাণিজ্যিক এলাকার ৩৩টি প্লটের নিলাম কার্যক্রম।

‘রাজনীতির সদরে অন্দরে’ বইটি রাজনৈতিক সংস্কৃতির প্রবহমান ধারার দলিল মন্তব্য করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমি মনে করি, এই বইটি কেবল সুখপাঠ্য নয়, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী এবং সচেতন যেকোনো নাগরিকের জন্যই সংগ্রহে রাখার মতো একটি দলিল।

নিন্দিত রাজনীতিবিদরা রাজনীতিতে পিছিয়ে পড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।