রাজউকের ফ্ল্যাট বরাদ্দের লটারি ৪ আগস্ট

রাজউকের ফ্ল্যাট বরাদ্দের লটারি ৪ আগস্ট
সিজেডএন ডেস্ক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ৯টি পরিত্যক্ত বাড়ি ও ফ্ল্যাট বরাদ্দের লটারির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ আগস্ট সকাল ১০টায় রাজউক ভবনের অডিটোরিয়ামে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সম্প্রতি রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ৯টি পরিত্যক্ত বাড়ি ফ্ল্যাট বরাদ্দের লটারি আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রকল্পগুলো হলো- (রূপসা (গুলশান), ইরাবতী (গুলশান), নাফ (মোহাম্মদপুর), ধলেশ্বরী (ধানমন্ডি) এবং হাতিরঝিল অ্যাপার্টমেন্ট প্রকল্প (বিল্ডিং-০১)।
সংশ্লিষ্ট আবেদনকারী বা তাদের উপযুক্ত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিকে নির্ধারিত সময়ের আগে অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। লটারি কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রাজউকের ওয়েবসাইটে লটারি বিষয়ক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে। প্রয়োজনে [email protected] এ মেইলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাবেক পূর্ত সচিবের গোপনে ফ্ল্যাট বিক্রি, আটকে গেল রাজউকের প্লট 