লঘুচাপের প্রভাবে সাতক্ষীরা উপকূলে বৃষ্টি, ৩ নম্বর সতর্ক সংকেত

সাতক্ষীরা সংবাদদাতা

সকাল থেকে উপকূলের আকাশে নেই মেঘ। সকাল গড়িয়ে দুপুর হওয়ার সাথে সাথে শুরু হয় দমকা হাওয়া। তারপর মুষলধারে বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরায় এই আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যে জেলায় চলছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত। আগামী দুইদিন জেলায় বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, উপকূল সংলগ্ন এলাকায় লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের দাতিনাখালি গ্রামের বাসিন্দা শামিম বলেন, সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হয়েছে। সকাল থেকে দমকা হাওয়া ছিলো। তারপর নদীর পানি প্রতিদিনের তুলনায় অনেকটা বেড়েছে।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলে আব্দুল আলিম বলেন, আমরা গভীর সমুদ্রের দিকে যাচ্ছিলাম মাছ ধরতে। আবহাওয়া খারাপ হওয়ায় তীরে ফিরে এসেছি। তখন শুনলাম আবহাওয়া ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। তবে আকাশ ভালো হলে আবার মাছ ধরতে সমুদ্রের দিকে রওনা হবো।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, সাতক্ষীরায় বর্তমানে ৩ নম্বর সংকেত চলছে। আগামী দুই দিন বৃষ্টিপাত হতে পারে। তবে আতঙ্ক হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবে বৃষ্টির চাপ থাকতে পারে।
তিনি আরও বলেন, লঘুচাপের প্রভাবে নদী ও সাগরে থাকা মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে মাছ ধরতে নদী বা সাগরে না যাওয়ার পাশাপাশি নৌযান নিরাপদ স্থানে রাখার মৎস্যজীবীদের পরামর্শ দেওয়া হলো।

সাতক্ষীরায় এক স্কুলের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ