‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
সিজেডএন স্পোর্টস ডেস্ক

মঞ্চটা ছিল বিশ্বসুন্দরীদের প্রতিযোগিতার। অথচ সেখানেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। বিষয়টা একটু খেলে বলা যাক। মিস ওয়ার্ল্ড ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনার প্রতিনিধি আলিনা লুজ অ্যাক্সেলরাডের কারণে এমনটা হয়েছে।
মেসির ফুটবল ক্যারিয়ারের নানা মুহূর্তের ছবি দিয়ে বানানো পোশাক পরে মঞ্চে হাজির হয়ে সবাইকে চমকে দেন আলিনা। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত ফাইনালে এই বিশেষ পোশাকটি পরেন অ্যাক্সেলরাড। আর্জেন্টাইন ডিজাইনার অরেলিও মার্তিনেজের নকশা করা নীল-সাদা পোশাকটিতে ছিল মেসির বর্ণিল ক্যারিয়ারের নানা অধ্যায়।

নিউয়েলস ওল্ড বয়েজে শৈশবের দিন থেকে বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ার, এরপর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সাফল্য। মেসির ফুটবলযাত্রার বিভিন্ন মুহূর্ত জায়গা পায় পোশাকে। সঙ্গে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা রং।
আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় মেসিকে ঘিরে এমন অভিনব শ্রদ্ধা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
ফুটবল কিংবদন্তির ক্যারিয়ারকে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরার এই উদ্যোগ প্রশংসাও কুড়িয়েছে। কিছুদিন আগে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেন লিওনেল মেসি।

ইনফান্তিনোকে বাঁচানোর মার্কিন হস্তক্ষেপ রুখতে আদলতের শরণাপন্ন উয়েফা