রাজধানীতে মোবাইল নিয়ে দ্বন্দ্ব, যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোবাইল নিয়ে দ্বন্দ্বের জেরে রাব্বী (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ছনটেক স্বপ্ন সুপার সপের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বীর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার নোয়াগাঁও গ্রামে। তিনি ওই এলাকার হারুন অর রশীদের ছেলে। রাব্বী যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় বসবাস করতো।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অতনু দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরের দিকে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে রাস্তায় দুই যুবকের সঙ্গে রাব্বীর মোবাইল নিয়ে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে রাব্বীর বুকে ছুরিকাঘাত করে দুই যুবক পালিয়ে যায়। এতে রাব্বী ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
তিনি বলেন, নিহত রাব্বীর নামে কদমতলি থানায় দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‘মারবা ঠিক আছে, দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি’