শিরোনাম

এভারেস্টের পর এলব্রুস জয়ের লক্ষ্য শাকিলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এভারেস্টের পর এলব্রুস জয়ের লক্ষ্য শাকিলের
বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ পতাকা প্রদান অনুষ্ঠানে শাকিল এ কথা জানান

মাউন্ট এভারেস্ট জয়ের পর এবার ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের লক্ষ্য নিয়েছেন এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আগামী ১৯ সেপ্টেম্বর ১৫ দিনের অভিযানে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাশিয়া হাউসে আয়োজিত বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ পতাকা প্রদান অনুষ্ঠানে শাকিল তার নতুন অভিযানের পরিকল্পনার কথা জানান।

২০২৫ সালের ১৯ মে সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন শাকিল। কক্সবাজার সমুদ্রসৈকত থেকে যাত্রা শুরু করে এভারেস্টের চূড়ায় পৌঁছানো পর্যন্ত অভিযানের নানা অভিজ্ঞতাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি।

শাকিল বলেন, লক্ষ্য ও স্বপ্নের প্রতি দৃঢ় থাকলে কঠিন পথও অতিক্রম করা সম্ভব। এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ানোর অভিজ্ঞতা তাকে নতুন অভিযানে অনুপ্রাণিত করেছে।

এবার মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলন করতে চান শাকিল। নতুন অভিযানের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।

/এমআর/