শিরোনাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও তার স্ত্রী মেরি-ফ্রঁস ভ্যান হিল।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে বার্নহামকে নিয়োগ দেন।

এদিন, রাজা চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণের পর বাকিংহাম প্যালেস থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যান বার্নহাম। তার নিয়োগের মধ্য দিয়ে গত ১০ বছরের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য।

দায়িত্ব গ্রহণের পর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া ভাষণে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তার রাজনৈতিক দল লেবার পার্টির বিতর্কিত অবস্থানের প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করেন বার্নহাম। তিনি জানান, ইসরায়েলের উপর দ্রুতই চাপ প্রয়োগে তৎপর হবেন তিনি।

(ডানে) রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।
(ডানে) রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

এর আগে, সোমবার স্থানীয় সময় দুপুরে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এরপর স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি প্যালেস ত্যাগ করেন।

/এফআর/