শিরোনাম

নেপাল-চীনের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪২৮, নিখোঁজ ৫৬৪৯

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপাল-চীনের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪২৮, নিখোঁজ ৫৬৪৯
নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন নেপালের উদ্ধারকর্মীরা। ছবি: আনাদোলু এজেন্সি

নেপাল ও চীন সীমান্তের আকস্মিক বন্যা ও ভূমিধসের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেখানে স্বস্তির কোনো লক্ষণ নেই। এ ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৮ জনে। এর মধ্যে শুধু নেপালেই মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৩৮৫ জনে, আর চীনের অংশে তা অপরিবর্তিত রয়েছে ৪৩ জনে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এত দিন পরও খোঁজ মিলছে না ৫ হাজার ৬৪৯ জন মানুষের।

২৬ আগস্ট নেপালের লাংটাং লিরুং পর্বতের একটি বিশাল হিমবাহ ভেঙে এ বন্যার সূত্রপাত হয়, যা পরবর্তীতে এক দানবীয় ধ্বংসাবশেষের প্রবাহে রূপ নিয়ে সীমান্তঘেঁষা উপত্যকাগুলোকে ভাসিয়ে নিয়ে যায়।

এই বিপর্যয়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের রাসুয়া, নুয়াকোট, ধাদিং ও কাভরে জেলা এবং রাজধানী কাঠমান্ডু উপত্যকা। পাশাপাশি, চীনের দক্ষিণ-পশ্চিমের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল তথা তিব্বতেও এর মারাত্মক প্রভাব পড়েছে এবং চাপা পড়েছে গুরুত্বপূর্ণ জিরং সীমান্ত ক্রসিংটি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/