


নেপাল ও চীন সীমান্তের আকস্মিক বন্যা ও ভূমিধসের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেখানে স্বস্তির কোনো লক্ষণ নেই। এ ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৮ জনে।

ফিলিপাইনে পালাওয়ান প্রদেশে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৮৬ জন নিখোঁজ রয়েছেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া কোনো সামরিক পদক্ষেপে যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে দক্ষিণ কোরিয়া- এই দাবিতে রাজপথে নেমেছেন দেশটির সাধারণ নাগরিকেরা।

গোপনে পারমাণবিক শক্তি বাড়িয়ে চলেছে উত্তর কোরিয়া। দেশটির ইয়ংবিয়ন পরমাণু কমপ্লেক্সে ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি নতুন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

জাপানের মধ্যাঞ্চলে রেকর্ড ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন থমকে যাওয়ার পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ঐতিহাসিক নাগোয়া শহরে।

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের দূরবর্তী লং লেল্লাং এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলটসহ ও ৪ জন স্বাস্থ্যকর্মী।

একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে ইরানের হুমকি এবং দেশের ভেতরের বিরোধিতা– সব মিলিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়া।

হিমবাহধস থেকে তৈরি হওয়া আকস্মিক বন্যায় থমকে গিয়েছিল নেপালের ত্রিশূলি উপত্যকা। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা কাদা আর পানির তোড়ে তছনছ হয়ে যায় ওই এলাকার একাধিক জলবিদ্যুৎ প্রকল্প।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ‘আনাক ক্রাকাতাউ’য়ের অগ্ন্যুৎপাতের তেজ কমে আসায় অবশেষে স্বাভাবিক হচ্ছে দেশটির বিমান চলাচল।

ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালির একটি দ্বীপে অবস্থিত আগ্নেয় পর্বত আনাক ক্রাকাতাউয়ের সক্রিয় হয়েছে। এতে বিপুর পরিমাণে লাভা, গ্যাস এবং ছাইয়ের উদ্গীরণ হচ্ছে।

দীর্ঘদিনের শত্রু প্রতিবেশি উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি আর যুক্তরাষ্ট্রের হঠাৎ বদলে যাওয়া আচরণের মুখে এবার স্বাধীন নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছে দক্ষিণ কোরিয়া।

পাঁচ দিনের সংক্ষিপ্ত সফর ও বিশ্রাম শেষে থাইল্যান্ডের পাতায়া ছেড়েছে মার্কিন নৌবাহিনীর সুবিশাল বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ‘আনাক ক্রাকাতাউ’ থেকে নতুন করে শুরু হওয়া তীব্র অগ্ন্যুৎপাতে দেশটিতে বিমান চলাচল একপ্রকার অচল হয়ে পড়েছে।

হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত এলাকাগুলোতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নতুন নিরাপত্তা নিয়ম ও কাজের নির্দেশনা জারি করেছে নেপাল সরকার।

টাইফুন সাউডেলের প্রভাবে চীনে মুষলধারে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে চরম বিপর্যয় নেমে এসেছে। দেশটির জিয়াংসি প্রদেশের সুইচুয়ান কাউন্টির গাওপিং শহরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক ভয়াবহ পাহাড়ধসে ১২টি ঘরবাড়ি মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায়।

নেপালে আকস্মিক বন্যার ১০ দিন পর কাদামাটিতে বন্ধ হয়ে যাওয়া এক সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক চীনা নাগরিককে।

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৪ জনে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নেপাল পুলিশ।

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। সুড়ঙ্গটির একদম শেষ সীমায় পৌঁছে উদ্ধারকারীরা নিশ্চিত করেছেন, ভেতরে আর কাউকে জীবিত কিংবা মৃত অবস্থায় পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

ইন্দোনেশিয়ায় স্কুলে সরকারি উদ্যোগে দেওয়া খাবার খেয়ে মাত্র তিন দিনে ২ হাজার শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে কেবল জাভা প্রদেশেই অসুস্থতার শিকার হয়েছেন ৭৭৭ জন।

গত সপ্তাহের আকস্মিক বন্যায় নেপাল ও তিব্বতে এখন পর্যন্ত ১ হাজার ৩০৮ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত পাওয়া গেছে। দুই দেশেই এখনো সন্ধান মেলেনি ৫ হাজার ৬২৪ জনের।

হিমবাহধসে নেপালের পাহাড়ি উপত্যকাগুলো লণ্ডভণ্ড হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেছে। কাদা ও পাথরের তোড়ে ভেসে গেছে বহু গ্রাম, সেতু ও একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প।