শিরোনাম

জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ বাংলাদেশের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ বাংলাদেশের
বাংলাদেশ-জাপান ম্যাচ

হুলুনবুইর সিটিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুনিয়র এশিয়া কাপ হকির পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ। তাতে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার আশা শেষ হয়েছে বাংলাদেশের।

বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জাপানের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু প্রথম কোয়ার্টারে একটি এবং দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে দল।

তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজমের পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান কমান মাহাদী হাসান। শেষ দিকে আরেকটি গোল খেয়ে বসে বাংলাদেশ। জাপান এগিয়ে যায় ৬-১ ব্যবধানে।

চতুর্থ ও শেষ কোয়ার্টারের শুরুর দিকে মুন্না ইসলাম পেনাল্টি কর্নার (পিসি) থেকে লক্ষ্যভেদ করলে হারের ব্যবধান কমে। বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যাওয়া বাংলাদেশ এখন খেলবে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে।

/টিই/