জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী, সিটি করপোরেশন ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধন্ত নেওয়া হয়েছে।
সভায় ৪ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপ ও নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। শুভ জন্মাষ্টমীতে পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে সভায় অবহিত করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী,নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে জন্মাষ্টমীর আয়োজন শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া নামাজ ও আজানের সময় লাউড স্পিকার/মাইক বাজানো থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, শুভ জন্মাষ্টমী হিন্দু ধর্মালম্বীদের একটি বড় উৎসব। শুভ জন্মাষ্টমী সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার