শিরোনাম

ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর
আর্থিক অনুদান তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

আর্থিক অনুদান তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আর্থিক অনুদান তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ সময় সংসদীয় এলাকার ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

/এফআর/