অপো ফাইন্ড এক্স ১০ মডেলের ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে বড় চমক

সিজেডএন ডেস্ক

স্মার্টফোনের ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল এখন আর খুব একটা নতুন বিষয় নয়। তবে একই ফোনে দুটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি ৮ হাজার এমএএইচ ব্যাটারি যুক্ত করার পরিকল্পনা নিয়ে এবার প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় এসেছে অপোর নতুন ফ্ল্যাগশিপ ফোন ফাইন্ড এক্স ১০।
অপো জানিয়েছে, ফাইন্ড এক্স১০-এর পেছনে থাকছে দুটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এর একটি হবে প্রধান ক্যামেরা, অন্যটি টেলিফটো ক্যামেরা।
প্রধান ক্যামেরাটিতে থাকছে বড় আকারের সেন্সর, এফ/১.৬ অ্যাপারচার এবং সিআইপিএ ৬.০ মানের স্থিরীকরণ প্রযুক্তি। অন্যদিকে টেলিফটো ক্যামেরায় থাকছে এফ/২.৬ অ্যাপারচার ও সিআইপিএ ৭.০ মানের স্থিরীকরণ প্রযুক্তি।
ফলে দূরের কোনো বিষয়কে বড় করে ছবি তোলার সময় শুধু বেশি মেগাপিক্সেলের ওপর নির্ভর না করে ছবির মান ও স্থিরতা ধরে রাখার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্যামেরা ব্যবস্থার সঙ্গে থাকছে অপোর নতুন হ্যাসেলব্লাড সুপার ক্লিয়ার ক্যামেরা প্রযুক্তি।
তবে ফাইন্ড এক্স ১০-এর আকর্ষণ শুধু ক্যামেরাতেই সীমাবদ্ধ থাকছে না। ফোনটিতে দেওয়া হচ্ছে ৮ হাজার এমএএইচ ক্ষমতার বড় ব্যাটারি। ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহার, গেম খেলা কিংবা ভিডিও দেখার ক্ষেত্রে ব্যাটারি নিয়ে ব্যবহারকারীদের দুশ্চিন্তা অনেকটাই কমতে পারে।
ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য থাকছে ৮০ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা। পাশাপাশি থাকছে তারবিহীন চার্জিংয়ের সুবিধাও।
ডিসপ্লের দিক থেকেও পিছিয়ে থাকছে না অপোর নতুন এই ফোন। এতে থাকতে পারে ৬ দশমিক ৫৯ ইঞ্চির ওএলইডি এলটিপিও ডিসপ্লে। এর রেজোলিউশন হবে ১.৫ কে এবং সর্বোচ্চ ১৬৫ হার্টজ পরিবর্তনশীল রিফ্রেশ রেট সমর্থন করবে। এতে থাকছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ৯৫০০ ডাইমেনসিটির চিপসেট।
সব মিলিয়ে ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লে—তিন ক্ষেত্রেই বড় ধরনের সক্ষমতা নিয়ে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে ফাইন্ড এক্স ১০। বিশেষ করে দুটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ৮ হাজার এমএএইচ ব্যাটারির সমন্বয় ফোনটিকে অন্য ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর তুলনায় আলাদা করে তুলতে পারে।
আগামী ১৭ সেপ্টেম্বর অপো ফাইন্ড এক্স ১০-এর আনুষ্ঠানিক উন্মোচন হতে যাচ্ছে। সেদিনই ফোনটির পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য, দাম ও অন্যান্য তথ্য জানা যাবে।