এর আগে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানের অনুকূলে ৪৫ হাজার ২শত ৭০ মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ৩০ আগস্ট পর্যন্ত ১২৯টি প্রতিষ্ঠান মোট ২ হাজার ৪ শত ১৯ মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানি করে।
দেশের বাজারে সুগন্ধি চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে সেইসঙ্গে বেড়েছে চাহিদাও। এমতাবস্থায় এই চাল রপ্তানিতে কঠোর হচ্ছে সরকার।