সার না পেয়ে কুড়িগ্রামে গুদাম লুট
সার না পেয়ে কুড়িগ্রামে গুদাম লুট
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা দল বেধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার লুট করে নিয়ে যায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে সার ছিল।


ধানের গোলায় পাওয়া গেল ২ হাজার ১৫০ কেজি সার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এ সময় ভ্রামমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভারতে পাচারের চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২৪ টন সার জব্দ করেছে করেছে বিজিবি।

কুড়িগ্রামে বারবার ঘুরেও সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যান কৃষকেরা। গত রবিবার বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা দল বেধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার লুট করে নিয়ে যায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে সার ছিল।

কৃষি সচিব মো. সেলিম খান বলেছেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের সার কিনতে হচ্ছে– এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সার নিয়ে সিন্ডিকেটের পকেট ভারী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
