ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে ‘সান্ধ্য আইন’ বলতে মূলত রাতের নির্দিষ্ট সময়ের মধ্যে হলে ফিরে আসার বাধ্যবাধকতাকে বোঝানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ওপর আরোপিত সান্ধ্য আইন সম্পূর্ণ বাতিল এবং ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সচেতন নারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘অবরোধবাসিনী’।