ইসরায়েলের নতুন শত্রু হতে পারে তুরস্ক-পাকিস্তান
ইসরায়েলের নতুন শত্রু হতে পারে তুরস্ক-পাকিস্তান
তেহরানের প্রভাব হ্রাসের প্রেক্ষাপটে ইরানের পর ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে, তা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তুরস্ক ও পাকিস্তানের নাম সামনে এনেছেন।















