ক্যাম্পের শৌচাগার থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
ক্যাম্পের শৌচাগার থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের একটি ক্যাম্পের শৌচাগার থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।


অসদাচরণ, পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিতির কারণে এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক যুগ্ম কমিশনারসহ ছয়জন চাকরি হারালেন। এছাড়া দুর্নীতির দায়ে একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি হারিয়েছেন।

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক মারা গেছেন। রোববার (৩০ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে চলছিলো খিচুড়ি রান্না। তবে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শোক দিবস ঘিরে খিচুড়ি রান্না করা হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালককে আটক করেছে পুলিশ।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের একটি ক্যাম্পের শৌচাগার থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের চ্যম্পিয়ন্স লিগ খ্যাত এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এ নির্দেশনা দেওয়া হয়।

দীর্ঘ বঞ্চনার পর অধিকার ফিরে পাওয়া এই কর্মকর্তাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক। সেজন্য দুর্নীতিমুক্ত থেকে জনগণের আস্থা অর্জন করে পুলিশকে সত্যিকার অর্থেই জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাজাপ্রাপ্ত পুলিশের ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। আদালতের রায় ঘোষণার পর পুলিশ সদরদপ্তর থেকে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, মব ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে গত ৭২ দিনে ৩৩ হাজার জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া বিভিন্ন মামলায় জড়িত থাকায় প্রায় ৮৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার রয়েছেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন (পিসিআই) বা করোনারি এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর এটি হাসপাতালটির চিকিৎসাসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলা তদন্তে তদারকি বাড়ানো এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১ জন কর্মকর্তাকে পদোন্নতি ও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। আজ (২৮ জুন) রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশের জন্য নির্ধারিত পোশাক নিয়ে সদস্যদের মধ্যে আপত্তি ছিল। এ বিষয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলত অবসরে পাঠিয়েছে সরকার।

আজ বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

নদী দখল, দূষণ, বন উজাড়, পাহাড় কাটা ও প্রাকৃতিক সম্পদ লুটের মতো পরিবেশগত অপরাধ মোকাবিলায় দেশে বিশেষায়িত ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। প্রস্তাবটি আসন্ন পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হতে পারে।

আগামী ২৮ এপ্রিল থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, চলবে ২৭ মে পর্যন্ত। শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে।

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন।
