মিয়ানমারে যাবে বাংলাদেশের পণ্য, ডলার আসবে তৃতীয় দেশ থেকে
মিয়ানমারে যাবে বাংলাদেশের পণ্য, ডলার আসবে তৃতীয় দেশ থেকে
যুদ্ধ ও সংঘাতের কারণে মিয়ানমারের অভ্যন্তরীণ বাণিজ্যব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও সেতু, দুর্বল হয়ে পড়েছে ব্যাংকিং ব্যবস্থা, দেখা দিয়েছে তীব্র বৈদেশিক মুদ্রার সংকট। আর এই পরিস্থিতিই বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য তৈরি করেছে নতুন বাণিজ্যিক সম্ভাবনা।























