অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। কোনো আশ্রয় ও প্রশ্রয় দাতাদের নাম পেলে তাদেরও কোনো ক্ষমা নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক আহসান হাবিব পলাশ।
র্যাব জানায়, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ হাজারো মানুষের জন্য দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ বড় ধরনের হুমকি হয়ে ছিল।