নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ৭
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ৭
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন।


গাজীপুর নগরের জরুন এলাকায় কেয়া গ্রুপের নীট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের ৬১৩ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে।

থাইল্যান্ডের শ্রমবিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন বলেন, কর্মী সংকট কাটাতে পঞ্চম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহী থাইল্যান্ড।

আর্থিক সংকট, ক্রয়াদেশ কমে যাওয়া, ঋণের উচ্চ সুদ, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং নীতি সহায়তার ঘাটতির কারণে অনেক কারখানা লড়াই করে টিকে আছে, আর কিছু কারখানা বন্ধ হয়ে গেছে।

গাজীপুরের বোর্ডবাজার এলাকার ‘ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড’ আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় পানি পানের পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এর ফলে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন ও ঈদুল আজহার বোনাসের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধের দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন ঈদযাত্রার ঘরমুখো মানুষ।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভুক্ত পোশাক কারখানার প্রায় শতভাগ এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে।

এ ঘটনায় কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটক তালাবদ্ধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকরা।

১৮৮৬ সালের ১ মে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বর থেকে যে দ্রোহের আগুন জ্বলে উঠেছিল, তা আজ ১৩৯ বছর পেরিয়েও বিশ্বের কোটি কোটি শ্রমিকের প্রেরণার উৎস।

শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে সরকার। ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য সুবিধা সময়মতো পরিশোধ নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর তেজগাঁও লিংক রোড এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। ওই দুই দিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে।

এ খাতের ব্যবসায়ীরা মনে করেন, সরকারের দেওয়া বিশেষ ঋণসুবিধা ও বকেয়া প্রণোদনার অর্থছাড় পাওয়ায় এ পরিবর্তন এসেছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে গত ১০ মার্চ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই পরিশোধ করতে হবে। তাদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো জটিলতা যেন সৃষ্টি না হয়, সেই নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে শতাব্দীর সংগ্রামের প্রতীক আন্তর্জাতিক নারী দিবস। ইতিহাসের শিক্ষা ও ভবিষ্যতের অঙ্গীকার নিয়ে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি।

ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের জন্য মেয়াদি ঋণ সুবিধা নিতে পারবে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সর্বশেষ তিন মাসের গড়ের সমপরিমাণ ঋণ দেওয়া যাবে। বাজারভিত্তিক সুদে ব্যাংকগুলো এ ঋণ পাবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতা, শ্রমিক ছাটাই ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কে ১৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চব্বিশের জুলাই আন্দোলনে গাজীপুরের মানুষের বড় ভূমিকা রয়েছে। লাখ লাখ মানুষ রাজপথে নেমে অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিয়েছেন।
