
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে উপকূলীয় একাধিক প্রদেশে একযোগে আগুন ছড়িয়ে পড়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

কেনিয়ার ওয়েস্ট পোকট কাউন্টির প্রত্যন্ত গ্রাম চেপোরোর। কিছুদিন আগেও যেখানে ছিল কেবল ঝোপঝাড় আর গবাদিপশুর চারণভূমি, রাতারাতি তা বদলে গেছে এক কর্মমুখর স্বর্ণের খনিতে।

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছে। রাতে ভারি বৃষ্টির মধ্যে পাহাড়সম সেই বর্জ্যের স্তূপ ধসে পাশের বেশ কিছু অস্থায়ী ঝুপড়ি ও ঘরবাড়ির ওপর পড়লে এই ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে একশ জনের বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির কারণে ক্যামেরুন সীমান্তের কাছাকাছি এ ভূমিধসের ঘটনা ঘটে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানা গেছে।

কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫৭০ জন। এ ঘটনায় এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।

ডিজিটাল যুগে স্মার্টফোন আর সামাজিক যোগাযোগমাধ্যমের জয়জয়কারের মধ্যেও কেনিয়ায় দেখা দিয়েছে এক অদ্ভুত সমস্যা। দেশটিতে রেডিও স্টেশনের সংখ্যা এত দ্রুত বাড়ছে যে, নতুন কোনো স্টেশনের জন্য সম্প্রচার তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি খুঁজে পাওয়া যাচ্ছে না।

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন।

সাহারা মরুভূমি মানেই চোখের সামনে ভেসে ওঠে অনন্ত বালুকা রাশি, পাথুরে মালভূমি আর প্রখর তাপদাহ। তবে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে একদল প্রকৌশলী ও অভিযাত্রী বিশ্বাস করতেন, এই রুক্ষ প্রকৃতির রূপ চিরতরে বদলে দেওয়া সম্ভব।

আইনি এখতিয়ার ও জবাবদিহিতার প্রশ্নে অচলাবস্থা তৈরি হওয়ায় কেনিয়ায় পরিকল্পিত ২০২৬ সালের সেপ্টেম্বরের একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া বাতিল করেছে যুক্তরাজ্য।

জলবায়ু পরিবর্তনের বিষাক্ত ছোবলে আফ্রিকা মহাদেশজুড়ে ঘনিয়ে আসছে এক চরম দুর্যোগের মেঘ। আসন্ন ‘সুপার’ এল নিনোর প্রভাবে আফ্রিকান দেশগুলোতে সম্মিলিতভাবে ১০ থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (এএফডিবি)।

বিক্ষোভ বেশিরভাগই শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি এলাকায় সহিংসতা, লুটপাট ও গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।

নাইজারের দিওরি হামানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বন্দুক হামলায় ৩৫ জন নিহত হয়েছেন।

আফ্রিকার অন্যতম শীর্ষ অর্থনৈতিক পরাশক্তি নাইজেরিয়া। গত এক বছরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৩ হাজারেরও বেশি সন্ত্রাসী ও সশস্ত্র বিদ্রোহী নির্মূল করেছে দেশটি।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বস্তিতে একদল বন্দুকধারীর অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন।

সুদানের উত্তর কর্ডোফান রাজ্যের একটি বাজারে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

উত্তর নাইজারের সাহারা মরুভূমির একটি প্রত্যন্ত অঞ্চলে যাত্রীবাহী একটি ট্রাক বিকল হয়ে চরম গরমে ও পানির অভাবে অন্তত ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালিতে একটি ধর্মীয় উৎসবে যোগ দিয়ে ফেরার পথে এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা।

কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ২২০ জনে পৌঁছেছে। এটি এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অ্যাঙ্গোলার বেঙ্গো প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনি ধসে একই পরিবারের ১৩ জন সদস্যসহ অন্তত ২৮ জন শ্রমিক নিহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশ এমপুমালাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও মিনিবাস ট্যাক্সির মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) ভোরে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির প্রাদেশিক সরকার।