শিরোনাম

লিটারে ৫ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
লিটারে ৫ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেল
বোতলজাত সয়াবিন তেল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয় করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে দমা বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে যা ছিলো ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে বেড়েছে ৫ টাকা। তবে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।

সিজেডএন টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। নতুন এই দাম অনতিবিলম্বে কার্যকর হবে বলেও জানান তিনি।

/জেএইচ/