চলতি বছর ১০০টি উপজেলায় শিল্পকলা একডেমি তৈরির জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সুর, শব্দ আর বাঙালি স্বাদের মেলবন্ধনে এক অপূর্ব সন্ধ্যায় আলো ছড়ালেন দেশের সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা। কবিরা আবৃত্তি করলেন তাদের স্বরচিত কবিতা। গীতিকবিদের লেখা গান গেয়ে শোনালেন সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পীরা। আর কবিতা ও গানের সঙ্গে পিঠা উপভোগ করলেন আমন্ত্রিত অতিথিরা।