মাদ্রাসার ছাত্ররা ‘গাঞ্জা’ সেবন করে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। এমনকি কেউ বলতেও পারবে না তারা ইয়াবা ও গাঞ্জা সেবন করে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। এমনকি কেউ বলতেও পারবে না তারা ইয়াবা ও গাঞ্জা সেবন করে। এমনকি খুব এক্সেপশনাল ছাড়া মাদরাসার কোন ছাত্রের ঠোঁটে আপনি সিগারেটও দেখবেন না।
তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।
এদিকে, দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও এ সময় অভিযোগ করেন জামায়াত আমির।

মানবাধিকার কমিশনকে নখদন্তহীন বাঘে পরিণত করা হয়েছে: জামায়াত আমির