কিছু না নিয়েই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে: আইআরজিসি

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস বাহিনীর প্রধান ইসমাইল কানি। তিনি বলেছেন, কোনো অর্জন ছাড়াই এ অঞ্চল (মধ্যপ্রাচ্য) ত্যাগ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি এসব বলেছেন। ইসমাইল কানি দাবি করেন, পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ‘প্রতিরোধ অক্ষের সমন্বিত শক্ত সক্রিয় রয়েছে। মানবতার শত্রুদের মোকাবিলায় তারা প্রস্তুত।
তিনি বলেন, ইয়েমেন, বাব আল-মানদেব প্রণালি এবং লোহিত সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কীভাবে ব্যর্থ হয়েছে, তা তাদের মনে রাখা উচিত। এবারও কোনো সাফল্য ছাড়াই তাদের এ অঞ্চল ছাড়তে হবে।
এদিকে, ইরানকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে কড়াকড়ির হুঁশিয়ারি দেন। তিনি বলেন, প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা নৌযানগুলোর ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ানো হবে।
পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানে যাওয়া বা দেশটি থেকে বের হওয়া নৌযানগুলোর ওপরই এই ব্যবস্থা প্রযোজ্য হবে। ওয়াশিংটন সময় সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরুর কথাও জানানো হয়েছে।