
সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত পরিমাণ ঋণ করে গেছে যে, সঠিক পরিকল্পনা না করলে একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যাবে।’

সিরাজগঞ্জে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ছোটভাইকে ফোন করে বলেছিলাম আমাদের থানা অ্যাটাক করেছে। আমি মনে হয় আর বাঁচবো না। সুযোগ নাই আমাদের বাঁচার। এটাই আমার শেষ কথা জীবনের।

সিরাজগঞ্জে কারাবন্দি এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মৃত বাবলু মণ্ডল সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সাধারণ মানুষের কথা বিবেচনা করে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তিনি মারা যান।

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। এতে জেলার চরাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। জেলার চৌহালী উপজেলার চর সলিমাবাদ পয়েন্টে এরইমধ্যে প্রায় ১২০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অটোভ্যান নিয়ন্ত্রণ হারানোর পর যাত্রীবাহী বাসের চাপায় এক দম্পতি ও চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজারে আজ বসছে শতবর্ষী ঐতিহ্যের ‘বাঁশের মেলা’ ও ‘জামাই বরণ উৎসব’। প্রায় সাড়ে চারশো বছরের পুরোনো এ লোকজ আয়োজন ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মাদকমুক্ত জীবন গড়তে হলে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে।

২০২৩ সালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক কর্তৃক প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায়।

দেশের ৬ জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত দুজন।

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।