শিরোনাম

ফরিদপুরে বিএনপির তিন নেতা বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে বিএনপির তিন নেতা বহিস্কার
লোগো।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃত তিন নেতা হলেন– আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সব পদবি থেকে তাদের বহিস্কার করা হয়।

Screenshot_1
Screenshot_1

জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের উপজেলা বিএনপির সব পদবি থেকে বহিস্কার করা হয়েছে।

জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই তিন নেতা এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, বহিস্কৃত তিন নেতা বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থক। শামসুদ্দিন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তথ্য ঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

/এসআর/