


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে নয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পৃথক পাহাড়ধসের ঘটনায় মাটিচাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাফিজ জুট মিল এলাকাযর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মিছিল হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাজার গেট এলাকায় অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২ মে) দুপুরে ওই এলাকার একটি ভাঙারি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভেঙে ফেলা হয়েছে কালভার্ট। নালার স্ল্যাবও তুলে ফেলা হয়েছে একটি স্থানে। রাস্তার ওপর রাখা হয়েছে বড় ট্রাক। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে এসব প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে যৌথবাহিনীর সদস্যদের।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে।

সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলা কেটে শিশু কন্যা হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক থেকে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার শিশুটি মারা গেছে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের স্লোগান ছিল, আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো। সেই দিন শেষ। আমার ভোট আমি দেবো, তোমারটা তুমি দাও। কিন্তু আমার ভোট কেড়ে নিতে এলে হাত গুঁড়িয়ে দেবো।’