চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সরবরাহ শুরু হয়েছে। প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কারখানাটিতে গত মঙ্গলবার সকালে গ্যাস দেওয়া শুরু হয়।