


১৯৮৪ সালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হিসাবে যে বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছিলেন নূরুন্নাহার বেগম, প্রায় দুই দশক পর তিনি সেই বিদ্যালয়েই ফিরে আসেন প্রধান শিক্ষক হিসাবে। যে প্রতিষ্ঠান একদিন তাকে স্বপ্ন দেখার সাহস দিয়েছিল, পরে সেই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেন তিনি।
