নামাজ মুমিনের দেহ-মনে প্রশান্তি ও পবিত্রতার পরশ বুলিয়ে চোখের শীতলতা এনে দেয়। নিয়মিত জামাতে নামাজ আদায় করলে ব্যক্তিকে পার্থিব-পরকালে অফুরন্ত নেয়ামত ও কল্যাণের অংশীদার বানায়।
ইসলাম ধর্ম অনুযায়ী মানুষের আমল মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। তবে কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, কিছু আমল এমন রয়েছে যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে।