গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং তার সরকারের প্রথম ১০০ দিন পূর্তিতে পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। রাজধানী নেপিডোতে ৯০০ জনেরও বেশি আইনপ্রণেতা ও সামরিক কর্মকর্তার উপস্থিতিতে ভাষণ দেন তিনি।
মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন দেশটির জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং। শুক্রবার (৩ এপ্রিল) সামরিক বাহিনী নিয়ন্ত্রিত পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নিজের ক্ষমতা আনুষ্ঠানিক রূপ দিলেন তিনি।