মতিঝিল মেট্রোস্টেশনের নিচে বোমা, জড়িতদের খুঁজছে পুলিশ
মতিঝিল মেট্রোস্টেশনের নিচে বোমা, জড়িতদের খুঁজছে পুলিশ
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার হওয়া বোমার উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি এটি কোনো উগ্রপন্থী গোষ্ঠীর পরিকল্পিত কর্মকাণ্ডের অংশ কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।































