বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা এবং জাতীয় জনশক্তি উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে ইউজিসি।
ভাষা মানুষের চিন্তা, অনুভূতি ও সংস্কৃতি প্রকাশের সবচেয়ে প্রাচীন মাধ্যমগুলোর একটি। হাজার বছরের বিবর্তনের ধারায় পৃথিবীতে সৃষ্টি হয়েছে অসংখ্য ভাষা। তবে সময়ের প্রবাহে সেই ভাষাগুলোর বড় একটি অংশ হারিয়ে গেছে চিরতরে। আজ যেসব ভাষার অস্তিত্ব সম্পর্কে আমরা জানি, সেগুলো মানব